শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

কারবালার আত্মত্যাগ আমাদের প্রেরণা জোগাবে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় উৎপীড়নের মুখে বিপর্যস্ত বাংলাদেশের জনগণ। ন্যায় ইনসাফ রাষ্ট্র-সমাজ থেকে বিদায় করে দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সুবিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে কারবালার আত্মত্যাগের ঘটনা আমাদের প্রেরণা জোগাবে।

আজ মঙ্গলবার পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, হযরত মুহাম্মদ সা. এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন রা. এর শাহাদত বরণের শোকাবহ স্মৃতি বিজড়িত দিন ১০ মহররম আমাদের আজও গভীর দুঃখ ভারাক্রান্ত ও বেদনার্ত করে তোলে। অসত্য, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে জিহাদ (লড়তে) করতে গিয়ে কারবালায় তিনি, নিজ পরিবার, ঘনিষ্ঠজন ও অনুচরসহ জালিমের হাতে শহীদ হন।

বিএনপি মহাসচিব বলেন, ব্যক্তিগত কোনো অভিলাষ নয় বরং অবিচার, জবরদস্তি, মিথ্যা অহংকার ও আত্ম-সম্মানহীন নিপীড়কের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে তার নিজের আত্মত্যাগের ঘটনা সারা দুনিয়ার সব মজলুমকে প্রতিবাদী হতে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রেরণা যুগিয়ে চলছে।

হযরত ইমাম হোসাইন রা. এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। তিনি ইমাম হোসাইন রা., তাঁর পরিবার এবং কারবালার শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ