বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কাশ্মীর সঙ্কট সমাধানে ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর ইস্যুতে গত মাসেই দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাশ্মীর নিয়ে যে তৃতীয় পক্ষের সমঝোতার প্রশ্ন নেই, এই সিদ্ধান্তেই ঐক্যমত্য হন দুই নেতা।

তার কিছুদিন কাটতে না-কাটতেই ফের আগের সুরে বেজে উঠলেন ট্রাম্প। কাশ্মীর নিয়ে ফের মধ্যস্থতার প্রস্তাব দিলেন তিনি। খবর ইন্ডিয়াটাইমসের।

হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তারা চাইলে আমি সাহায্য করতে রাজি আছি। তারাও এটা জানে। সেই প্রস্তাব এখনও খোলা আছে।’

৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলা উত্তেজনার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আপনারা জানানে, কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব রয়েছে ভারত ও পাকিস্তানের। তবে আমার মনে হয়, ২ সপ্তাহ আগেও যতটা উত্তপ্ত পরিবেশ ছিল, তার থেকে বর্তমান উত্তাপ অনেকটা কম।’

গত মাসে G7 শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ফ্রান্সে আমন্ত্রিত ছিলেন নরেন্দ্র মোদী। সেই সম্মেলনের ফাঁকে তাঁর সঙ্গে বৈঠক হয় ট্রাম্পের।

বৈঠকে কথা নিয়ে কাশ্মীর নিয়েও। দুই নেতাই যৌথ বিবৃতিতে বলেন, ৩৭০ ধারা ভারতের অভ্যন্তরীণ বিষয় আর কাশ্মীর নিয়ে যাবতীয় কথা হবে ভারত ও পাকিস্তানের মধ্যেই।

আমেরিকা মধ্যস্থতার প্রস্তাব ফিরিয়ে নেওয়ার কয়েক ঘণ্টা পরই ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ