শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মরক্কোয় যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরক্কোয় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২৯ জন। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই কয়েক জনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উদ্ধারকারী দল।

পরে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। শেষ খবর পর্যন্ত বাসটির চালক নিখোঁজ রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ