শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

যুক্তরাষ্ট্র ও তালেবানের আলোচনা মৃত বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি আলোচনাকে মৃত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নতুন করে আলোচনায় বসতেও কোন আগ্রহ নেই বলে জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি এ নিয়ে আর আলোচনা করতে চান না। ১৮ বছর ধরে চলমান আফগান যুদ্ধের অবসানে তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের এই আলোচনা শুরু হয়। শান্তিচুক্তির একটি খসড়া স্বাক্ষরিত হলেও সেই আলোচনাকে এখন অকার্যকর বলছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট শান্তি আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোর পর, তালেবান জানিয়েছে এতে যুক্তরাষ্ট্রই বেশি ক্ষতিগ্রস্ত হবে।

সম্প্রতি কাবুলে তালেবান হামলায় এক মার্কিন সেনা নিহতের জেরে শান্তিচুক্তি বাতিলের ঘোষণা দিয়ে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে অস্বীকৃতি জানান ট্রাম্প।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ