বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

গাজার ১৫ স্থানে ইসরাইলি সেনাবাহিনীর বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হামাসের রকেট হামলার জবাবে ফিলিস্তিনের গাজায় অন্তত ১৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েল দাবি করেছে ফিলিস্তনি ভূখণ্ড থেকে ওই রকেট ছোড়া হয়। এ ঘটনার কয়েক ঘণ্টার মাথায় বুধবার গাজায় বিমান হামলা চালায় তারা।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গাজা উপত্যকা থেকে আশদোদ ও অন্য শহর আশকেলনের দিকে দু’টি রকেট ছোড়ে হামাসের যোদ্ধারা।

গতকাল মঙ্গলবারের হামলার জবাবে বুধবার পাল্টা হামলা চালানো হয় বলে তারা দাবি করে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাজায় অস্ত্র উৎপাদন কারখানা, গাজার শাসক দল হামাসের ব্যবহৃত নৌবাহিনীর দফতর ও টানেলসহ ১৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ