শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কাল মোদি-মমতা বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজনৈতিক অবস্থানে দু’জনে বিপরীত মেরুর। সে কারণে দীর্ঘদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এবার পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে সেই অবস্থান বদল হলো। কাল বুধবার বিকালে দিল্লিতে মমতা বৈঠক করবেন নরেন্দ্র মোদির সঙ্গে।

পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্ন সূত্রে জানা গেছে, এই বৈঠকের জন্য সময় চাওয়া হয়েছিল। সোমবার ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, বুধবার বিকাল সাড়ে ৪টায় মমতা ব্যানার্জির জন্য সময় বরাদ্দ করা হয়েছে।

সূত্রে খবর, প্রশাসনিক বিষয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন দাবি-দাওয়া এবং প্রকল্পগুলোর বরাদ্দ নিয়ে আলোচনা হবে। এনআরসি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন মমতা। আসামে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর শুধু রাজনৈতিক বিরোধিতা নয়, পথে নেমে প্রতিবাদ করেছেন। কলকাতায় মিছিল করে হুঁশিয়ারি দিয়েছেন, একজনের গায়েও হাত দিতে দেবেন না তিনি।

বৈঠকে এনআরসির বিষয়টিও উঠবে। থাকছে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংযুক্তিকরণ এবং এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের বিষয়টিও। অক্টোবর মাসে ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই নরেন্দ্র মোদি এবং মমতা ব্যানার্জির বৈঠকে আলোচনায় তিস্তার পানিবণ্টনের প্রসঙ্গটিও উঠে আসতে পারে।

লোকসভা নির্বাচনের সময় বিজেপি বিরোধী শক্তির অন্যতম মুখ হয়ে উঠেছিলেন মমতা। নির্বাচনী মঞ্চে পরস্পরের প্রতি ভাষা—বান দেশ জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। যদিও দুজনেই বিভিন্ন সময়ে বলেছেন, রাজনীতি আর উন্নয়নকে গুলিয়ে ফেলা ঠিক নয় বরং দিল্লি-পশ্চিমবঙ্গ সমন্বয় রেখে চলাই উচিত। স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে প্রায় বিপরীত মেরুর দুই শীর্ষ নেতৃত্বের বৈঠকের দিকে তাই নজর থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের।

উল্লেখ্য, শেষবার মোদি-মমতা মুখোমুখি হয়েছিলেন গত বছর মে মাসে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষ্যে। সেবার শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে ছিলেন তিন জন। ঘটনাচক্রে প্রায় ১৬ মাস পর মোদি-মমতা ফের একবার মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ