শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

ইমরানকে হটাতে ১৫ লক্ষ লোকের সমাগম ঘটাতে চায় মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সরকার পতনে ইসলামাবাদে আয়োজিত সমাবেশে ১৫ লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায় জমিয়তে উলামায়ে ইসলাম (এফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমান।

পাকিস্তানের ডেইলি জংয়ের বরাতে জানা যায়, জিআই এফ ওয়ার্কার্স কনভেনশনে মাওলানা ফজলুর রহমান বলেন, পাকিস্তানের এ সরকার অযোগ্য ও অবৈধ, দেশের অর্থনীতিকে এ সরকার ধ্বংস করে দিয়েছে।

তিনি আরো বলেন, কর্মীদের বেতন দেওয়ার মতো কোনও টাকা নেই বর্তমানে সরকারের। লক্ষ লক্ষ যুবক কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়েছেন।

জেআইএফ প্রধান বলেন, দেশের ব্যবসায়ীরা কর বৃদ্ধি ও বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয়ে উদ্বিগ্ন।

মাওলানা ফজলুর রহমান ১৫ লক্ষ জনতাকে ইসলামাবাদে একত্রিত করার ঘোষণা দিয়ে বলেন, আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতিহারে বলেছিলেন, তিনি জয়ী হলে কাশ্মীরের সমস্যা সমাধান হয়ে যাবে। এখন পাকিস্তানেরও বেঁচে থাকার জন্য আমাদের লড়াই করতে হচ্ছে।

তিনি আরো বলেন, বিরোধী দলগুলোও আমাদের সঙ্গে ইসলামাবাদের সমাবেশে যোগ দিতে চায়। আমরা এ অবৈধ সরকার পতনে সর্ববৃহত সমাগম করতে যাচ্ছি।

সূত্র: ডেইলি জং

-এটি/আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ