শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

ফকিরাপুলে অবৈধ ক্যাসিনোতে র‍্যাবের অভিযান, আটক ১৪২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার ফকিরাপুলে 'ইয়ংমেনস' নামে একটি অবৈধ ক্যাসিনোতে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে ১৪২ জনকে আটক করা হয়েছে। এছাড়াও বিপুল পরিমান অর্থ ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়েছে

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ও র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আক্তারুজ্জামান।

বিষয়টি নিশ্চিত করে সারওয়ার আলম জানান, ইয়াংমেনস ক্লাব নামের এই ক্যাসিনোতে বিকেল ৫টা থেকে অভিযান শুরু হয়। এ পর্যন্ত সেখান থেকে ১৪২ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ। অবৈধভাবে চালানো ওই ক্যাসিনোতে এখনও অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

ক্লাবের কর্মচারীদের দাবি, জুয়ার আড্ডার সাথে জড়িত অনেক রাঘোব বোয়াল। রয়েছে নেপালের নাগরিকের অংশিদারিত্ব। এখানেই শেষ নয়। ভিআইপিদের জন্য আলাদা জুয়ার বোর্ডও রয়েছে। জরুরী মুহুর্তে পালানোর পথও আছে রান্না ঘরের সাথেই।

জানা গেছে, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় ইয়ংমেনস ক্লাবটি। ওই ক্লাবের মালিক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। তার রাজধানীর গুলশান-১ নম্বরের ৫৯ নম্বর সড়কের বাসাও ঘিরে রেখেছে র‌্যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ