বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ফিলিপাইনে ট্রাক উল্টে নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গতকাল মঙ্গলবার একটি ট্রাক উল্টে গিরিখাদে পড়ে গেলে অন্তত ২০ জন নিহত হয়েছে। পুলিশ এ কথা জানায়।

সূত্র মতে জানা যায়, ট্রাকটিতে করে কিছুসংখ্যক লোক বিচ থেকে বাড়ি ফিরছিল। এ সময়ে টিবোলি শহরের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এ দুঘর্টনা ঘটে।

টিবোলি শহরের পুলিশের তদন্তকারী জর্জ তাবায়ান বলেন, প্রত্যক্ষদর্শীরা বলছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। কিন্তু আমরা আরো তদন্ত চালাবো।

তিনি আরো বলেন, পুলিশ প্রাথমিকভাবে এ দুর্ঘটনায় ১৫ জনের নিহত হওয়ার কথা বলেছিল। কিন্তু ডাক্তাররা বলছেন, যে আহত ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছিল তাদের মধ্যে পাঁচজন মারা গেছে।

তিনি আরো বলেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে, যাদের বয়স এক থেকে ছয় বছর। এছাড়া আহতদের মধ্যে ড্রাইভারও রয়েছে। ফিলিপাইনে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে। এটি এ ধরণের সর্বশেষ দুর্ঘটনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ