মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য: তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মুহাম্মাদ নূরি উরসুবি বলেছেন, যুদ্ধকবলিত ফিলিস্তিনে বসবাসরত মজলুম মুসলমানদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার দেশের মূল লক্ষ্য। খবর আনাদুলু আরবি'র।

গতকাল মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রীয় এই গণমাধ্যমের বরাতে ডেইলি সাবাহ আরবি জানিয়েছে, জর্ডানের রাজধানী আম্মানে ফিলিস্তিনি একটি শরণার্থী শিবিরে তুরস্কের সহযোগিতায় নির্মিত নারীদের একটি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তুর্কীমন্ত্রী একথা বলেন।

তিনি জানান, তুরস্ক সবসময় ফিলিস্তিনিদের সঙ্গেই থাকবে এবং ফিলিস্তিনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কাজ অব্যাহত রাখবে তার দেশ। আর এজন্য সবচে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে, ১৯৬৭ সালের ফিলিস্তিনের মূল সীমানাজুড়ে নতুন করে আলাদা ও স্বতন্ত্র একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

মুহাম্মাদ নূরি উরসুবি বলেন, বিশ্বের নানাপ্রান্তে পীড়িত ও অত্যাচারিত মানুষের দ্বারে দ্বারে সাহায্য সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা করে তুরস্ক। পৃথিবীর অন্তত ১৭০ টি দেশের অসহায় মানুষদেরকে তুরস্ক সাহায্য-সহযোগিতা করে আসছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ