শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

ইরানের ওপর নিষেধাজ্ঞা কঠোর করতে নির্দেশ ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের ওপর আরো বেশি নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অর্থ মন্ত্রণালয়কে ইরানের ওপর ‘উল্লেখযোগ্য’ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

বুধবার (১৮ সেপ্টেম্বর) অফিসিয়াল টুইটার পেজে ট্রাম্প লিখেছেন, ‘আমি অর্থমন্ত্রী স্টিভেন মানুচিনকে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাকে উল্লেখযোগ্য মাত্রায় কঠোর করার নির্দেশ দিয়েছি।’

মার্কিন প্রেসিডেন্ট ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ইরানের বিরুদ্ধে কথিত ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি গ্রহণ করেছেন।

পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলেও ইউরোপীয় দেশগুলো এ সংক্রান্ত ক্ষতি পুষিয়ে দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কার্যকারিতা দেখার জন্য এক বছর অপেক্ষা করে ইরান ।

কিন্তু ইউরোপীয়রা এক বছরেও কোনো পদক্ষেপ নিতে না পারায় ইরান আগে থেকে ঘোষণা দিয়ে গত মে মাসে পরমাণু সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখে। এরপর আরো দুই বার ইউরোপকে ৬০ দিন করে সময় দিয়ে ইরান আরো বেশ কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রেখেছে। এ পর্যন্ত ইরান এরকম তিন দফা পদক্ষেপ নিয়েছে এবং আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে চতুর্থ দফা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়ে রেখেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ