শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

‘ইসলামের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্র হযরত ওমর রা. কে হত্যার পর থেকেই শুরু হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়াত হুসাইন: মুসলমানদের প্রতি ইরানের ষড়য়ন্ত্র পুরনো, হযরত ওমর রা. কে হত্যা করার মাধ্যমে এ ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের বিশিষ্ট ইসলামি স্কলার ড. আয়েজ আল কারনি।

আজ বৃহস্পতিবার টুইটারে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেছেন।

https://twitter.com/Dr_alqarnee/status/1174621607026991105

তিনি আরও বলেন, এরকম হামলা ইরানের জন্য নতুন নয়, প্রত্যেক ষড়যন্ত্র এবং নেপথ্যের খলনায়ক ইরান। তাদের হঠকারিতায় হযরত ওমর রা. কে হত্যা করা হয়েছিল।

উম্মুল মুমিনিন হযরত আয়েশা রা. এর বিরুদ্ধে সন্দেহের বিষবাষ্প ছড়িয়েছে তারাই। শিয়ারা সাহাবায়ে কেরাম রা. এর প্রতি অভিসম্পাতকারী।

‘হে আল্লাহ! তুমি তাদের দম্ভ থামিয়ে দাও, তাদের ষড়যন্ত্র নষ্ট করে দাও এবং তুমি তাদের চক্রান্ত বিভ্রান্ত করে দাও’।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের তেল স্থাপনা আরামকোতে বিমান হামলা চালানো হয়। রিয়াদ শুরু থেকেই এ হামলার জন্য তেহরানকে দায়ী করে আসছে। সূত্র: সিএনএন আরবি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ