শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

'ক্যাসিনোর চুনোপুটি নয়, রাঘববোয়ালদের গ্রেফতার করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুবসমাজের চরিত্র নষ্ট করে স্বার্থ হাসিলের জন্য তথাকথিত যুবসংগঠনের নেতাদের পরিচালিত ক্যাসিনোর রাঘববোয়ালদের গ্রেফতার করতে হবে। শুধু ঢাকা সিটির ক্যাসিনো নয়, যুব সমাজের চরিত্র হরনের জন্য দেশের আনাচে কানাচে গড়ে উঠেছে বিভিন্ন বার ও ক্লাব।

যেখানে সারাক্ষণ মাদক, জুয়াসহ নানা ধরনের চরিত্র বিধ্বংসী অসামাজিক কার্যকলাপ চলছে। এভাবে জাতির প্রাণভোমরা যুবসমাজকে চারিত্রিক ও নৈতিকভাবে ধ্বংস করার পাঁয়তারা কোন সচেতন দেশপ্রেমিক নাগরিক মেনে নিতে পারে না।

আজ বৃহস্পতিবার ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল মাওলানা নেসার উদ্দিন এক যৌথ বিবৃতিতে এসব বলেন।

নেতৃদ্বয় আরও বলেন, দেশে আইনের শাসন না থাকায় ক্ষমতাশীনদের ছত্রছায়ায় একেরপর এক দেশবিরোধী কর্মকাণ্ড ঘটে চলছে। এভাবে কোন একটি সভ্য জাতি চলতে পারে না। তাই এ সকল সন্ত্রাসীদের সামাজিক ও রাজনৈতিক ভাবে বয়কট করতে হবে।

নেতৃদ্বয় দেশের প্রাণশক্তি যুবসমাজকে সত্য ও সুন্দর অবলম্বনের জন্য ইসলামী যুব আন্দোলনের পতাকাতলে শরীক হয়ে, দেশ ও ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ড রুখে দেয়ার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ