শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

বোরকা পরে আসায় মুসলিম ছাত্রীকে ডিগ্রী দিলনা কলেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্র্যাজুয়েশনের সমাবর্তন অনুষ্ঠানে বোরকা পরে আসার কারণে মুসলিম ছাত্রীকে ডিগ্রি দেয়নি কলেজ ।ভারতের ঝাড়খণ্ডের রাঁচির মারওয়াড়ি কলেজের সেরা ছাত্রীর সঙ্গে এরকম আচরন করেছে ওই কলেজের কতৃপক্ষ।

নিশাত ফতিমা নামে মারওয়াড়ি কলেজের ওই ছাত্রী সমাবর্তন অনুষ্ঠানে বোরকা পরে এসেছিলেন । পরীক্ষায় প্রথম হওয়ায় অনুষ্ঠানে স্বর্ণ পদক গ্রহণ করার কথা ছিল তার। পরিবারের সঙ্গে অপেক্ষা করছিলেন তিনি। নাম ঘোষণা হওয়ার পর পদক নিতে এগিয়ে আসেন তিনি।

তখনই জানা যায়, বোরকা পরে অনুষ্ঠানে এসেছেন ফতিমা। তখন কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, কলেজের ড্রেস-কোড পরে আসেননি ওই ছাত্রী ফাতিমা। এই কারণে অনুষ্ঠানে তাকে কোনো ডিগ্রি দেয়া হবে না।

ওই ছাত্রীর বাবা মুহাম্মাদ ইকরামুল হক এর প্রতিবাদ করেন। জানান, মুসলিম রীতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা পরা যায়।

কলেজের তরফে জানানো হয়েছে, ছেলেদের জন্য সাদা কুর্তা-পাঞ্জাবি এবং মেয়েদের জন্য সালওয়ার স্যুট বা শাড়ি-কে ড্রেস-কোড হিসেবে ঠিক করা হয়েছিল। সেই মতো নির্দেশিকাও জারি করা হয়। এরপরও তা মানা কলেজের নিয়মভঙ্গের সমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ