শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কালাত নগরীতে গোয়েন্দা সেবা সংস্থার একটি ভবনে শক্তিশালী গাড়িবোমা হামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবারের এই হামলায় অন্তত ১০জন নিহত ও ৮৫জন আহত হয়েছেন।

এ বোমা হামলার পর তালেবানের মুখপাত্র কারী ইউসুফ আহমাদি হামলার দায়িত্ব স্বীকার করেন। তিনি জানান, জাতীয় নিরাপত্তা অধিদপ্তর লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

জাবুল প্রদেশের গভর্নর এএফপিকে এ কথা জানিয়েছেন। রাহমাতুল্লাহ ইয়ারমাল বলেন, ‘সকালে জাবুলের কালাতে এনডিএস ভবন লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। সেখানে অবস্থিত জাবুলের আঞ্চলিক হাসপাতালও এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।’

গ্রীষ্মকালীন যুদ্ধের সমাপ্তি ঘোষণার আগে সহিংসতা জোরদারের অংশ হিসেবে দেশব্যাপী তালেবানের একের পর এক বোমা হামলার ক্ষেত্রে একেবারে সর্বশেষ হচ্ছে জাবুলের এই বিস্ফোরণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ