শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

আল আজহারের উপাচার্যের অস্ত্রপোচার; স্বাস্থ্যের খোঁজখবর নিলেন সৌদি ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: বিশ্বখ্যাত ইসলামি বিদ্যাপীঠ মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.আহমাদ আত তাইয়িবের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন সৌদি আরবের ধর্মমন্ত্রী ড.আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল সৌদ। এ সময় মন্ত্রী তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাকে সান্ত্বনা দিয়ে আল্লাহর নিকট তার জন্য দীর্ঘ হায়াত কামনা করেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সৌদির ধর্মমন্ত্রী টেলিফোন করে আহমাদ আত তাইয়িবের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

সৌদিভিত্তিক গণমাধ্যম সাবাক জানিয়েছে, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে সফল অস্ত্রপোচার করা হয়। তবে কি কারণে অস্ত্রপোচার করা হয়েছে তা উল্লেখ করেনি সাবাক।

এদিকে, সৌদিমন্ত্রীর টেলিফোন পেয়ে ড. আহমাদ আত তাইয়িব তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, তিনি শংকামুক্ত এবং খুব শিগগির সৌদিতে উভয়ের সাক্ষাতেরও আশাবাদ ব্যক্ত করেন আল আজহার উপাচার্য।

এছাড়াও, টেলিফোনে মন্ত্রীর সঙ্গে কথা বলার সময় আল আজহার উপাচার্য সৌদি আরব, মিসরসহ সমস্ত আরবি এবং মুসলিম রাষ্ট্রসমূহের জন্য মহান আল্লাহর নিকট শান্তি-নিরাপত্তা, সুখ-সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ