শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

ছাত্রদলের সভাপতি- সম্পাদককে অভিনন্দন জানালো ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় ছাত্র জমিয়ত বাংলাদেশর কেন্দ্রীয় সভাপতি এখলাছুর রহমান রিয়াদ জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগ্রামী শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান।

বিবৃতিতে ছাত্র জমিয়ত সভাপতি বলেন, আমরা প্রত্যাশা করি নতুন নেতৃত্ব জাতীয়তাবাদী ছাত্রদলকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।দেশের গণতান্ত্রিক ব্যবস্থা যখন বিপন্ন প্রায়, তখন তারা ছাত্রসমাজকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনকে বেগবান করে গণতন্ত্র পুনরুদ্ধারে জোরালো ভূমিকা রাখবে।

দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল, ছাত্র জমিয়ত দেশপ্রেমিক ছাত্রসংগঠনগুলো কার্যকর ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ। ছাত্র জমিয়ত সভাপতি ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের সুস্থ্যতা ও রাজনৈতিক জীবনে সাফল্য কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ