শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী সীমান্তে কামাল হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার পর সীমান্তে ফেলে গেছে বিএসএফ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাঠালডাঙ্গী সীমান্তের ৩১৪ নম্বর মেইন পিলারের কাছে ওই যুবকের লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত কামাল হরিপুর উপজেলার গেওরাডাঙ্গী গ্রামের হাকিম উদ্দীনের ছেলে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, স্থানীয়রা কাঠালডাঙ্গী এলাকার ভারতীয় সীমান্তের কাছে বাংলাদেশি যুবক কামালের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি বলেন, নিহত কামালের শরীরে মারপিটের অসংখ্য চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ