শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

নাগরিকপঞ্জি ইস্যুতে অমিত শাহ ও মমতা ব্যানার্জির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিকপঞ্জি বা এনআরসি ইস্যুতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় পশ্চিমবঙ্গে এনআরসির প্রয়োজন নেই বলেও জানান তিনি।

এছাড়াও আসামের নাগরিক তালিকা থেকে বাদপড়া ১৯ লাখের মধ্যে অনেক বৈধ নাগরিক থাকতে পারে বলে সতর্ক করেন মমতা।

তিনি আরও বলেন, বাদ পড়াদের অনেকেই হিন্দি, বাংলা ও স্থানীয় অসমীয় ভাষাভাষি। তাই এই তালিকা চূড়ান্ত হলে অনেক বৈধ ভোটার বাদ পড়তে পারেন বলেও সতর্ক করেন মমতা।

এরআগে, বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মমতা ব্যানার্জী। বৈঠকে মোদিকে পশ্চিমবঙ্গে আসার আহ্বান জানিয়ে বীরভূম কয়লা প্রকল্প উদ্বোধনের আমন্ত্রণ জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ