শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

‘আপনারা আমার স্বপ্ন ও শৈশব চুরি করেছেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের বিরুদ্ধে গত রোববার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পদযাত্রা কর্মসূচিতে যোগ দেন হাজার হাজার মানুষ।

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ‘এখনই পদক্ষেপ নাও’-স্লোগানে এ র‌্যালির আয়োজন করে রাইজ ফর ক্লাইমেট বেলজিয়াম। শুক্রবার থেকে একযোগে এ আন্দোলন শুরু হয়েছে। এদিন রাজপথে নামে প্রায় দেড়শতাধিক দেশের শিক্ষার্থীরা।

সুইডেনের গ্রেটা থানবার্গ নামের ১৫ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থী পরিবেশকর্মী এ আন্দোলনের সূত্রপাত করে। এক আবেগঘন বক্তব্যে গ্রেটা বলে, ‘কোনো কিছুই ঠিক নেই। আমার এখানে থাকার কথা নয়। আমার থাকার কথা সমুদ্রের ওপারের একটি স্কুলে। কিন্তু আপনারা আমাদের মতো ছোটদের কাছে এসেছেন আশার কথা শুনতে। এই সাহসটা হয় কী করে আপনাদের?’

আপনারা ফাঁকা বুলি শুনিয়ে আমার স্বপ্ন ও আমার শৈশব চুরি করেছেন বলে অভিযোগ করে গ্রেটা।

জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে গ্রেটা বলে, ‘আমরা আপনাদের ওপর নজর রাখব।’

‘স্কুলের আগে পরিবেশ’-এই মূলনীতি নিয়ে শুরু হওয়া এ আন্দোলন নানা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আয়োজনের অনুষ্ঠিত সম্মেলনে ৬০ টি দেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সম্মেলনে গ্রেটা থানবার্গসহ পাঁচ শতাধিক তরুণ পরিবেশকর্মীকে আমন্ত্রণ জানিয়েছে জাতিসংঘ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ