শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

গাজায় ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি তরুণের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনের এক নাগরিককে নির্মমভাবে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকালে রাফায় ইহুদিবাদী দখলদার এই রাষ্ট্রটির বিরুদ্ধে চলমান আন্দোলনে আচমকা গুলি বর্ষণ শুরু করে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এবারের হামলায় সাহির ইভাদুল্লাহ নামে ২০ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণের করুণ মৃত্যু হয়। তাছাড়া আন্দোলনে অন্তত ৬৩ জন গুরুতর আহত হয়েছে। যাদের মধ্যে কমপক্ষে ৩২ জনের ওপর সরাসরি গুলি চালানো হয়।

ফিলিস্তিনি এক কর্মকর্তার দাবি, ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারানো তরুণের মরদেহ এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। তাছাড়া সকল হতাহতকে চিকিৎসার জন্য ইতোমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকের শরীরে গুলি লাগায় হামলায় আরও বেশ কিছু লোকের মৃত্যু হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

নিজেদের জন্মভূমির বেদখল হয়ে যাওয়া ঠেকাতে বিক্ষোভে নামলে ১৯৭৬ সালের ৩০ মার্চ অন্তত ছয় ফিলিস্তিনির ওপর গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করে ইসরায়েলি সেনারা। মূলত এরপর থেকে প্রতিবছর ৩০ মার্চ ফিলিস্তিনিরা দিনটিকে ‘ভূমি দিবস’ হিসেবে পালন করে আসছেন।

যার ধারাবাহিকতায় চলতি বছর ‘গ্রেট রিটার্ন অব মার্চ’ নামে গত ৩০ মার্চ থেকে পরবর্তী ছয় সপ্তাহ যাবত চলা বিক্ষোভে একেবারে নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি সেনারা। যেখানে শত শত নিরস্ত্র লোকের মৃত্যু হয় বলে দাবি ভুক্তভোগীদের। মূলত এসবের কারণেই প্রতি শুক্রবার ফিলিস্তিনিরা তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

যেখানে এখন পর্যন্ত অন্তত ২৭০ জনকে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনিদের দাবি, ইসরায়েলকে অবিলম্বে গাজা উপত্যকা থেকে ১২ বছরের অবরুদ্ধ অবস্থা তুলে নিতে হবে। কেননা বর্তমানে সেখানকার প্রায় ২০ লাখ বাসিন্দা স্বাধীন চলাচলের অধিকার থেকে বঞ্চিত হয়ে রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ