শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’

কাশ্মিরিদের রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের কোনো দেশ যদি ভারত অধিকৃত কাশ্মিরের নির্যাতিত জনগণের পাশে না থাকে, তা হলেও পাকিস্তান থাকবে। এ জন্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পাকিস্তান।

জাতিসঙ্ঘ মিশন শেষে দেশে ফিরে রোববার বিকেলে রাজধানী ইসলামাবাদে নিজ দলের সমর্থকদের এক সমাবেশে তিনি এ কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান খানকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে দলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাকিস্তান সরকার এবং তেহরিক-ই-ইনসাফ দলের নেতাকর্মীরা ইমরান খানের এ সফরকে অত্যন্ত সফল বলে মনে করছেন।

সমাবেশে ইমরান খান ইসলামী নিয়মে বক্তৃতা দেয়া শুরু করেন এবং নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে কাশ্মিরি মিশনে সমর্থন দেয়ার জন্য পাকিস্তানের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

এর পাশাপাশি তিনি তার স্ত্রী বুশরা বিবিকেও ধন্যবাদ জানিয়েছেন। ইমরান খান বলেন, বুশরা বিবি জাতিসঙ্ঘের কাশ্মির মিশনের জন্য অনেক বেশি দোয়া করেছেন। সূত্র : দ্য ডন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ