বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

দীর্ঘ ২ মাস কারাভোগের পর জামিনে মুক্ত হলেন ভারতের বিশিষ্ট দুই আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মাদরাসা মিফতাহুল উলুম জালালাবাদের মুহতামিম মাওলানা হাফিউল্লাহ এবং মাদরাসা দারুল উলুম জালালাবাদের মুহতামিম মাওলানা মোহাম্মদ ওয়াসিফ আমিন দীর্ঘ দুই মাস কারাভোগের পর জেল থেকে মুক্তি পেয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর)  সকাল ৮ টার দিকে ভারতের বিশিষ্ট এই দুই আলেম মুজাফফর নগর জেল থেকে মুক্তি লাভ করেন। খবর মিল্লাত টাইমস-এর।

খবরে বলা হয়, নিজ নিজ মাদরাসায় ভীনদেশী নাগরিকদের অবৈধভাবে আশ্রয় দেয়ার অভিযোগে গত ২৮ জুলাই মাওলানা হাফিউল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়াসিফ আমিন এবং কারী মুহাম্মাদ আশরাফের বিরুদ্ধে থানাভবন-পুলিশ একটি মামলা দায়ের করে এবং এর পরের দিন ২৯ জুলাই এই তিনজন আলেমকে গ্রেফতার করে সেখানকার পুলিশ।

এদিকে গতকাল সোমবার হাইকোর্টে এই মামলার জামিন আবেদন করলে হাইকোর্ট মাওলানা হাফিউল্লাহ এবং মাওলানা মুহাম্মদ ওয়াসিফ আমিনের জামিন মঞ্জুর করেন এবং দীর্ঘ দুই মাস পরে তারা দুজন কারাগার থেকে মুক্তি পান। তবে কারী মুহাম্মাদ আশরাফকে কেন মুক্তি দেয়া হয়নি, তা এখনো জানা যায়নি।

সূত্র : মিল্লাত টাইমস অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ