বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

ইরাকের সরকারবিরোধী বিক্ষোভে বাগদাদে অনির্দিষ্টকালের কারফিউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের সরকারবিরোধী বিক্ষোভে রাজধানী বাগদাদে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে কারফিউ কার্যকরের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি।

দেশটির সেনাবাহিনী থেকে দেয়া এক বিবৃতিতে বাগদাদের সাধারণ নাগরিকদের ঘরের বাইরে বের হওয়া ও সব ধরণের গাড়ি চলাচল নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। গত দুই দিন সরকারবিরোধী বিক্ষোভে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৩২ জন।

সরকারি দুর্নীতি ও বেকারত্ব বাড়ার প্রতিবাদে গত মঙ্গলবার থেকে রাজধানী বাগদাদের রাস্তায় বিক্ষোভ শুরু করেন কয়েক হাজার মানুষ। সব প্রধান সড়ক বন্ধ করে দেয় তারা। বিক্ষোভকারীদের দমনে কাঁদানে গ্যাস ও গুলি চালায় পুলিশ। বুধবার এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে বাগদাদের বাইরেও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ