শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

বাহরাইনে ইসলামি অর্থ বিশেষজ্ঞদের সম্মেলন ডিসেম্বরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: ডিসেম্বরে বাহরাইনে বসবে ইসলামি অর্থ বিশেষজ্ঞদের মহাসম্মেলন। তিন দিনের এ সম্মেলনে সারা বিশ্বের এক হাজারেরও বেশি ইসলামিক ব্যাংকের কর্মকর্তা, বৈশ্বিক শিল্প নেতা, নীতি নির্ধারক, উদ্ভাবক এবং স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন।

বাহরাইনের সংবাদমাধ্যম ‘ট্রেড অ্যারাবিয়া’ আজ জানিয়েছে, ২৬তম এই বার্ষিক ইসলামিক ব্যাংকিং কনফারেন্স (ডব্লিউআইবিসি) চলতি বছরের ২ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত গালফ হোটেলে অনুষ্ঠিত হবে।

এ সম্মেলনে পৃষ্ঠপোষকতা করবেন বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খালিফা। আর যাবতীয় সহযোগিতায় থাকবে বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে বাহরাইন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক খালিদ হামাদ আবদুল-রাহমান বলেন, ‘এই সম্মেলনের অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

প্রতি বছর এ সম্মেলনে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেসব ব্যাপারে ইসলামিক ব্যাংকিং খাতগুলো চাপের মুখে রয়েছে। এবারের সম্মেলনে সেসব সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হবে’।

তিনি আরও জানান, এ বছর সম্মেলনে গুরুত্ব পাবে ইসলামিক ব্যাংকিংগুলোর গুণগত মানের দিকগুলো। এছাড়া ডিজিটাল লেনদেন, স্থিতিশীল অর্থনীতি ছাড়াও আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ