বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

মাওলানার সঙ্গে আছি, তবে সন্দেহ হলেই সমর্থন প্রত্যাহার: বিলাওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, আমরা প্রতিটি গণতান্ত্রিক প্রতিবাদে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে রয়েছি। তবে তিনি যদি কোনও বাহিনী বা নেতার নির্দেশে এ আন্দোলন করেন, এমন সন্দেহ হলেই সমর্থন প্রত্যাহার করব।

পাকিস্তানি পত্রিকা ডেইলি জংয়ের বরাতে জানা যায়, বিলাওয়াল ভুট্টো জারদারি আরো বলেন, আমরা দেশের জনগণের কথা চিন্তা করে এ আন্দোলনে যাচ্ছি। এটা জাতীয় স্বার্থের জন্য করা আন্দোলনের ডাক। এখানে ব্যক্তি স্বার্থের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

আমরা বিরোধী দলগুলোর ঐক্য চাই, তাই মাওলানা ফজলুর রহমানের আহ্ববানে সাড়া দিয়েছি। তিনি যদি নিজের স্বার্থে বা অন্য কারো স্বার্থে এ আন্দোলনের ডাক দেন তাহলে আমরা তার সঙ্গে যাবো না।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের (ফ) প্রধান মাওলানা ফজলুর রহমান ইসলামাবাদ অবরোধের তারিখ ঘোষণা করেছেন।

আগামী ২৭ অক্টোবর ইমরান খানকে অবৈধ ঘোষণা করে আবারো নির্বাচনের ডাক দিবেন তিনি। স্বাধীনতা আন্দোলনের  ঘোষণা দিয়ে বিরোধী দল পিপিপি ও পিএমএল এনের পরামর্শে এ তারিখ ঘোষণা করা হয়।

গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে মাওলানা ফজলুর রহমান বলেন, আগামী ২৭ অক্টোবর কাশ্মীরিদের সাথে একাত্মতা পোষণ, ইমরান খান হটাও আন্দোলন এ বিক্ষোভের মূল প্রতিপাদ্য থাকবে।

ডেইল জং অবলম্বনে আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ