বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

১৭ অক্টোবর বাবরি মসজিদ মামলার শুনানি শেষ করতেই হবে: শীর্ষ আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবরি মামলার শুনানি আর দীর্ঘায়িত করতে রাজি নয় সুপ্রিম কোর্ট। ১৭ অক্টোবরের মধ্যে শুনানি শেষ করে ১৮ অক্টোবরের মধ্যে যাবতীয় নথি আদালতে পেশ করতে হবে।

গতকাল শুক্রবার এমনই জানিয়েছে শীর্ষ আদালত। গত বৃহস্পতিবারই শীর্ষ আদালতের পক্ষ থেকে হিন্দু এবং মুসলিম উভয় মামলাকারীকেই এই সময়সীমার কথা আবারও জানিয়ে দেওয়া হয়। যাবতীয় স্পর্শকাতর বিষয়ে এই সময়ের মধ্যেই শুনানি শেষ করতে হবে। আর বাড়তি সময় দেওয়া হবে না বলে আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচরপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতি এস এ বব্দে, বিচারপতি অশোদ ভূষণ, বিচারপতি এস এ নাজির এবং তার নেতৃত্বাধীন বেঞ্চেই হচ্ছে অযোধ্যা মামলার শুনানি।

আগেই ১৮ অক্টোবরের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। এদিন প্রধান বিচারপতি জানিয়েছে অক্টোবরে একাধিক ছুটির দিন রয়েছে দশেরা, দীপাবলি।

সেকারণে একমাত্র একজন আইনজীবীই রিজয়েন্ডার অরগুমেন্ট করতে পারবেন। এদিকে মুসলিম পক্ষের আইনজীবী জানিয়েছেন শুনানি দ্রুত শেষ করার জন্য এজলাসের মেয়াদ বাড়ানো হোক। বিকেল ৫টা পর্যন্ত এজলাস বসানোর আর্জি জানিয়েছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ