শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, কী জানানো হবে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, খুলল বাঁধের ১৬টি গেট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য জানালো বোর্ড আধিপত্য বিস্তার নিয়ে ২জনকে কু‌পিয়ে হত্যা শুরু হতে যাচ্ছে খিদমাতুল ইসলাম পরিষদের ‘দাওয়া ক্যাম্পেইন-২০২৬’

আবরার হত্যা : ভারতীয় তরুণীর স্ট্যাটাস ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। দেশের বিভিন্ন শেণি-পেশার মানুষ এ হত্যাকাণ্ড দেখে বিস্মিত হয়েছেন। আবরারকে হত্যার বিষয়ে বিস্মিত হয়েছেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তনুশ্রী রায়। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি স্ট্যাটাসও দিয়েছেন। সেই স্ট্যাটাসটি মুর্হূতেই ভাইরাল হয়ে গেছে।

তনুশ্রী রায় এর সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো

যদিও আমি ভারতীয় তারপরও বাংলাদেশের প্রতি আমার আলাদা একটা টান রয়েছে। কারণ আমার পূর্বপুরুষ বাংলাদেশেরই মানুষ ছিলেন। ৪৭'র দেশভাগের পর ভারতে চলে আসেন। বাংলাদেশের মানুষ ভালো থাকুক এটা আমি সবসময় চাই।

শুনলাম ভারত-বাংলাদেশের চুক্তি নিয়ে স্ট্যাটাস দেয়ায় একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা করা হয়েছে। স্ট্যাটাসটা আমি পড়লাম, নিজের দেশের স্বার্থ নিয়ে লিখার জন্য কিভাবে নিজের দেশেরই লোক একটা ছেলেকে এভাবে পিটিয়ে হত্যা করে ফেলে, এটা আমার কাছে আশ্চর্য লাগছে।

সামান্য ফেসবুক স্টাটাসের কারণে মানুষ খুন করে ফেলা হচ্ছে বাংলাদেশে। কিভাবে এমন একটা দেশে মানুষ বাস করে!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ