মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

মক্কায় বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদের নির্মাণ কাজ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র নগরী মক্কা মুকাররমায় নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ। ইতিমধ্যেই ১৬১ মিটার উচ্চতা সম্পন্ন এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে।

গতকাল শনিবার (১২ অক্টোবর) মক্কা-রিয়েল এস্টেট বোর্ডের পরিচালক আনাস সালেহ সাইরাফি এ প্রসঙ্গে সাংবাদিকদের জানান, পবিত্র হারাম শরিফের সন্নিকটে নির্মাণাধীন ঝুলন্ত এই মসজিদের উচ্চতা ১৬১ মিটার। স্থাপনাটি এমনভাবে নির্মাণ করা হবে-সেখানে দাঁড়িয়ে সরাসরি হারাম শরিফে অনুষ্ঠিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করা যাবে এবং হারাম শরিফের সঙ্গে এখানে ডিজিটাল সাউণ্ড সিস্টেমরও ব্যবস্থা করা হবে।

আনাস সালেহ সাইরাফি আরও জানান, ঝুলন্ত মসজিদটির আয়তন হবে ৪০০ বর্গমিটার। যেখানে অনায়াসে দুই শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

আল কুদস অবলম্বনে বেলায়েত হুসাইন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ