সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলনে যোগদান ‘আমিরে হেফাজতকে নিয়ে ইলিয়াসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়’ ‘জমিয়ত নিরেট রাজনৈতিক দল নয়, মূল কাজ ইসলাম সংরক্ষণ’ পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি ‘গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে’ কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন ও কর্মের ওপর গ্রন্থের মোড়ক উন্মোচন নামাজরত অবস্থায় লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু হেফাজত আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মন্তব্য, ছাত্র জমিয়তের নিন্দা রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

অর্থনীতিতে নোবেল পেলেন বাঙালিসহ ৩ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈশ্বিক দারিদ্র্য লাঘবে অবদান রাখায় এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন এক বাঙালিসহ তিন অর্থনীতিবিদ।

সোমবার (১৪ অক্টোবর) স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে।

নোবেল বিজয়ী তিন অর্থনীতিবিদ হলেন- অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফলো ও মাইকেল ক্রেমার।

নোবেল কমিটির এক বিবৃতিতে জানানো হয়, দারিদ্র্য লাঘবে পরীক্ষামূলক গবেষণার জন্য অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফলো ও মাইকেল ক্রেমারকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

৫৮ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত অভিজিৎ বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক। রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন ও ড. মুহম্মদ ইউনুসের পর চতুর্থ বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পেলেন মুম্বাইয়ে জন্ম নেওয়া অভিজিৎ।

অভিজিৎ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। অধ্যাপনা করছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে।

অভিজিতের সঙ্গেই নোবেল পেয়েছেন তার স্ত্রী মার্কিন অর্থনীতিবিদ এস্তার দুফলো। তিনি ফরাসি বংশোদ্ভূত। দ্বিতীয় নারী অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতিতে নোবেল পেলেন তিনি। সর্বকনিষ্ঠ অর্থনীতিবিদ হিসেবেও অর্থনীতিতে নোবেল পাওয়ার কৃতিত্বও দেখালেন দুফলো। এমআইটি থেকে পিএইচডি নিয়ে দুফলো তার স্বামীর সঙ্গে একই ইনস্টিটিউটে অধ্যাপনা করছেন।

এদিকে ৫৫ বছরের মাইকেল ক্রেমার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ওই বিশ্ববিদ্যালয় থেকেই পিএইচডি ডিগ্রি নেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ