মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সুইডেনের চার্চে কারি সাদ নোমানীর কুরআন তিলাওয়াতে মুগ্ধ খিস্টানরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রসিদ্ধ কারি মাওলানা মুহাম্মদ সাদ নোমানি সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় গির্জায় শত শত খ্রিস্টান ও যাজকদের সামনে সুন্দর সুরে কুরআন তিলাওয়াত করলে উপস্থিত সবাই অভিভূত হয়ে যায়।

পাকিস্তানের গণমাধ্যম ডেইলি জংয়ের বরাতে জানা যায়, পাকিস্তানের এ কারির কুরআন তিলাওয়াতে সুইডিশ গির্জার খ্রিস্টান ও যাজকরা অভিভূত হয়েছিলেন।

তিনি গত বছর প্রথমবারের মতো সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় গির্জার কুরআন তেলাওয়াত করেছিলেন। এর পরে, অনেক খ্রিস্টান মুসলমান হয়েছিলেন।এ বছরও সুইডেনের কেন্দ্রীয় গির্জার প্রশাসন বিশেষভাবে মাওলানা কারি মুহাম্মদ সাদ নোমানী কে আমন্ত্রণ জানায়।

তারা তাদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান কুরআনুল কারিম তিলাওয়াতের মাধ্যমে শুরু করার প্রথা চালু করে। সে অনুষ্ঠানে কুরআন তিলাওয়াতের জন্যই তাকে আমন্ত্রণ জানানো হয়।

সুইডেনের সাধারণ মুসলমানরা, বিশেষত পাকিস্তানি মুসলমানরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পশ্চিমে কুরআনের বাণী মুসলমানদের বিরুদ্ধে ইসলামোফোবিয়া ও বিদ্বেষ হ্রাস করতেই সহায়তা করে না, বরং ইসলামের শিক্ষার প্রতিও অনুপ্রাণিত করছে। সেই সঙ্গে ইসলাম গ্রহণ করছে অসংখ্য অমুসলিম।

মাওলানা সাদ নোমানী বলেন, বিভিন্ন দেশে পবিত্র কোরআন তেলাওয়াত করার সুযোগ পেয়েছি, তবে সুইডিশ গির্জার অমুসলিমদের মাঝে কুরআন তিলওয়াত করতে গিয়ে অমাকে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। কারণ সেখানে উপস্থিত বেশিরভাগ মানুষই ছিলেন খ্রিস্টান।

আল্লাহ পাকের মাহান এ কুরআনের তিলাওয়াত শুনে তাদের চোখ ধাঁধিয়ে যায়, আমি তাদের চোখে পানি দেখেছি। তাদের অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন গত বছর। এ বছরও অনেকে ইসলাম গ্রহণে আগ্রহ দেখেছি।

ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ