শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক

কাশ্মীরে মোবাইল সেবা চালুর কয়েক ঘণ্টার মধ্যেই এসএমএস বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পোস্টপেইড মোবাইল সেবা চালুর কয়েক ঘণ্টা পরই মোবাইলে খুদে বার্তা (এসএমএস) আদান প্রদানের সেবা বন্ধ করে দিয়েছে সরকার। একটি ট্রাকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চালক নিহতের ঘটনায় এমন সিদ্ধান্ত নেয় সরকার।

এএফপির বরাতে জানা যায়, সোমবার রাতে আপেলবাহী একটি ট্রাক রাস্তায় রাখা ছিল। এ সময় মুখোশ পরা দুজন অস্ত্রধারী রাস্তা থেকে ট্রাকটি সরিয়ে নিতে বলেন।

কিন্তু চালক ট্রাক সরিয়ে নিতে অস্বীকৃতি জানালে অস্ত্রধারীরা চালককে লক্ষ্য করে গুলি চালায় এবং ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার সত্যতা স্বীকার করে মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাকে আগুন দেওয়ার ঘটনার পর সোমবার রাতেই এসএমএস সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্রোহীরা যাতে পরস্পরের সঙ্গে যোগাযোগ না করতে পারে সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত।

স্থানীয়রা বলছেন, মুখোশধারী বন্দুকধারীরা চালককে তার গাড়ি দিয়ে রাস্তা বন্ধ করে দিতে বলেন। কিন্তু গাড়িটি হড়কে গিয়ে রাস্তায় আটকে যায়। তখন বন্দুকধারীরা ট্রাকটিতে গুলি করে আগুন ধরিয়ে দেয়।

কাশ্মীরে আপেল আহরণ একটি স্পর্শকাতর ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় বাজারে ফলের বড় একটা সংখ্যা এখান থেকে রফতানি করা হয়।

বহু ফলবাগানের মালিক বলেন, স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদে চলতি বছরে তারা আপেল আহরণ করবেন না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ