মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ডুবে যাওয়া কাবায় সাঁতার কেটে তওয়াফ করেছিলেন তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লাহর ঘর কাবা শরিফ সর্বক্ষণই তাওয়াফ করে মানুষ কিংবা ফেরেশতা। বৃষ্টির কারণে ঢুবে যাওয়া কাবা শরিফের সাঁতার কেটে তাওয়াফ করেছিলেন আল আওয়াদি।

জানা যায়, ১৯৪১ সালে একাধারে ৭দিন বৃষ্টি হয়েছিল, তখন পবিত্র কাবা শরিফ ৬ফুট পানিতে ডুবে গিয়েছিল। সাঁতার কেটে তওয়াফ করেছে ১২ বছর বয়েসি বাহরাইনের শেখ আলআওয়াদি।

মক্কায় দ্বীনি স্কুলের ছাত্র ছিলেন সেসময় তিনি। সে সময়ের ১২ বছর বয়েসি কিশোর ২০১৫ এর মে মাসের ১৬ তারিখ ৮৬ বছর বয়সে শেখ আল আওয়াদি বাহরাইনে ইন্তেকাল করেন।

তার ছেলে আব্দুল মজিদ ২০ বছর আগে হজ্জ করতে গিয়ে তার বাবার ছবির পোস্টার কপি কিনে এনেছিলো মক্কা থেকে পিতার জন্যে উপহার হিসেবে।

ইন্তেকালের আগে ২০১৩ সালে কুয়েত আল রাই টেলিভিশনে তিনি তার স্মৃতিচারণে বলেন, বন্যার পানিতে মানুষ, যানবাহন, আর গবাদি পশু ভেসে যেতে দেখেছি।

৭ দিন পর বৃষ্টি থামলে আমর ভাই হানিফ, বন্ধুবর তিমবাক্তুর মালিয়ান শহরের মোহাম্মদ আল তাইয়িব, আলী থাবিত, ইয়ামেনের এডেনের হাসিম আল বার, আর আমাদের শিক্ষক তিউনিসের আব্দুল রউফ মিলে কাবা শরীফের বন্যার অবস্থা দেখতে যাই।

তিনি আরো বলেন, ‘বাচ্চারা পানি দেখলে যা করে আমরাও তাই করলাম, মাথায় আসলো সাঁতরে তওয়াফ করবো। যেই ভাবা সেই কাজ, আমরা চারজন পানিতে ঝাঁপিয়ে পড়লাম।

পুলিশ হই হই করে উঠলো, আমরা কালো পাথর চুরি করার নিয়তে পানিতে নেমেছি কি-না। আমি সাঁতরাতে সাঁতরাতে পুলিশকে বোঝাতে চেষ্টা করলাম, আমি শুধু সাঁতরে তওয়াফ করব ৭ বার।

পুলিশ তার স্বভাবসুলভ খবরদারি করেই চলছিলো। ইতোমধ্যেই আলী থাবিত আর মোহাম্মদ আল তাইয়িব ক্লান্ত হয়ে পড়লে কাবা শরীফের দরজার ওপর বসে থাকে উদ্ধার হবার আশায়।

শেখ আলআওয়াদি আরো বলেন, ‘আমার ভয় হচ্ছিলো, পুলিশ আমাকে গুলি করে না বসে! আবার আনন্দ হচ্ছিলো এই ভেবে, পৃথিবীতে কেউ কোনদিন এই ভাবে কাবা প্রদক্ষিণ করেনি, আমিই প্রথম।

তাই ভয় আর আনন্দের মিশ্র অনুভূতি নিয়ে আমি কাবার চারপাশে সাঁতরেই চললাম। পরবর্তীতে জানতে পেরেছিলাম, পুলিশের রাইফেলে আসলে গুলি ছিলো না।”

শেখ জানান তিনি তৎকালীন মক্কার বুড়ো মানুষদের কাছে জানতে চেয়েছিলেন তারা এরকম বানের পানি আগে দেখেছেন কি-না। তারা কস্মিনকালেও এত পানি দেখেননি বলে খবর দিয়েছেন। সূত্র: ইন্টারনেট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ