শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল

আযাদি আন্দোলনে পদত্যাগ করবো না: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে সরকার বিরোধী আযাদি আন্দোলনে মাথা নত করে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ বৃহস্পতিবার পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের ডাকা আন্দোলনের জবাবে ঘোষণা দিয়েছেন ইমরান খান।
ইমরান খান বৃহস্পতিবার ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউিন’কে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, আমার পদত্যাগের প্রশ্নই আসে না।

আমি পদত্যাগ করছিও না। দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ চালিয়ে যাওয়া ইমরান এই আন্দোলনকে এজেন্ডা নির্ভর ও বিদেশি চক্রান্ত বলে উল্লেখ করেছেন।

মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও পররাষ্ট্রনীতি বিষয়ে পাক প্রধানমন্ত্রীর সমালোচনা করে উলেমা-ই-ইসলামের আমির ফজল-উর-রেহমান সরকার বিরোধী আন্দোলনের ডাক দিয়েছেন। এ আন্দোলনে সমর্থন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন বিরোধী দলগুলো।

গত বছর কারচুপির নির্বাচন করে সেনাবাহিনী ইমরানকে ক্ষমতায় বসিয়েছে বলে দাবি করে রেহমান রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইসলামাবাদে পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছি। তাদের শাসনের অধিকার নেই, অবিলম্বে তাদের পদত্যাগ দাবিই আমাদের আন্দোলনের মুখ্য উদ্দেশ্য।’

প্রবীণ রাজনীতিবিদ রেহমান জাতীয় সংসদ ও প্রাদেশিক পরিষদের বেশ কয়েকটি আসনে জোটের নেতৃত্ব দিয়েছেন। তবে দেশ জুড়ে অসংখ্য মাদ্রাসায় সমর্থন আদায়ের দক্ষতা তার প্রভাব বিস্তারের প্রধান উৎস।

এদিকে আন্দোলনের অংশ হিসেবে জমিয়াত উলেমা-ই-ইসলামকে মিছিলের অনুমতি দেওয়া হবে বলে বুধবার জানিয়েছে পাক প্রধানমন্ত্রীর দপ্তর। তবে কোন ধরণের আইনের লঙ্ঘন সহ্য করা হবে না বলেও হুশিঁয়ারী দিয়েছে সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ