বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

কেরানীগঞ্জে মেরামতের সময় লঞ্চে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেরানীগঞ্জে ডকইয়ার্ডে মেরামত করার সময় সুরভী-৭ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ ডকইয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পোস্তগোলা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মহসিন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে, এখন ডাম্পিংয়ের কাজ চলছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইয়াকুব আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে লঞ্চটি মেরামতের জন্য হাসনাবাদ ডকইয়ার্ডে রাখা ছিল। এখানে মেরামতের কাজ চলছিল। হয়তো কাজ করতে গিয়ে অসাবধানতাবশত আগুন লেগেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ