রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

গভীর রাতে বাস খাদে পড়ে মা-মেয়েসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকা বাস খাদে পড়ে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা মনোয়ার হোসেনের স্ত্রী শাবনুর, তার দুই বছর বয়সী মেয়ে মঞ্জিলা এবং দিনাজপুরের কাহারোল উপজেলার তারগাঁও এলাকার বাসিন্দা আলামিনের ছেলে মেহেদী হাসান।

স্থানীয়রা জানান, রাহবার এন্টারপ্রাইজের বাসটি ঠাকুরগাঁও থেকে ঢাকা যাচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে বাসটি শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এতে বাসটি উল্টে পাশের ধানের জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ছয়জন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া নিহতদের লাশ গোবিন্দগঞ্জে হাইওয়ে থানায় রাখা হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী সত্যতা নিশ্চিত করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ