রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

কুষ্টিয়ায় বাসচাপায় ইউপি চেয়ারম্যান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাসচাপায় মোটরসাইকেল আরোহী কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউসুফ আলী মোল্লা নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান তিনি।

জানা যায়, নিহত ইউসুফ আলী মোল্লা কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি।

নিহত ইউসুফ আলীর ছেলে পিয়াস নিশ্চিত জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে আলামপুর এলাকায় বাবা দুর্ঘটনার কবলে পড়েন। যাত্রীবাহী একটি বাস তার মোটরসাইকেলে চাপা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা ইউসুফ আলীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার ঢাকায় স্থানান্তর করেন।

পরিবারের সদস্যরা তাকে ঢাকার স্কয়ারে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থেকে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ