শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন

কাশ্মীর দখলের প্রতিবাদে পালিত হচ্ছে কালোদিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ‘অবৈধ’ভাবে কাশ্মীর দখলের বিরুদ্ধে বিশ্বজুড়ে পাকিস্তানিরা ও কাশ্মীরের জনগণ কালোদিবস পালন করছেন। পাকিস্তানের অভিযোগ, ১৯৪৭ সালের ২৭ শে অক্টোবর অবৈধভাবে কাশ্মীর দখল করে ভারত।

জানা যায়, তাদের এ দখলদারিত্ব প্রত্যাখ্যান করে পাকিস্তান। এই বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে রোববার নিয়ন্ত্রণ রেখার উভয় পাশে এই কর্মসূচি পালিত হচ্ছে। রেডিও পাকিস্তানকে উদ্ধৃত করে অনলাইন ডন বলছে, দখলীকৃত কাশ্মীর অচল করে দিয়ে এই কালোদিবস পালিত হচ্ছে।

ওদিকে গত ৫ই আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে ভারত। এর পর থেকেই ওই অঞ্চলজুড়ে হতাশা, ক্ষোভ ও আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। কাশ্মীরে মোবাইল ফোন সেবায় কিছু কল ও টেক্সট ম্যাসেজ পুনঃপ্রতিষ্ঠা করা হলেও অচলাবস্থা অব্যাহত রয়েছে ৮০ দিনের বেশি।

এ উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, অন্য বছরের চেয়ে এবারের কাশ্মীর কালোদিবস ভিন্নতর। তিনি বলেন, ১৯৪৭ সালের ২৭ শে অক্টোবর বেআইনিভাবে জম্মু ও কাশ্মীর দখল করে ভারত। আর এবার ৫ই আগস্ট তাই করে।

তারা একতরফাভাবে বিতর্কিত ওই ভূখ-ের বিষয়ে পদক্ষেপ নিয়েছে, যা এ অঞ্চলের জনসংখ্যাতত্ত্ব ও পরিচয়কে পাল্টে দেবে।

ইমরান খান আরো বলেন, অতিরিক্ত সেনা মোতায়েন করে এবং মিডিয়া ও যোগাযোগ ব্যবস্থার ওপর অনাকাঙ্খিতভাবে বিধিনিষেধ দিয়ে কাশ্মীরকে এই গ্রহের সবচেয়ে বড় জেলখানা বানিয়ে ফেলা হয়েছে।

সেখান থেকে অবিলম্বে কারফিউ এবং ওইসব বিধিনিষেধ প্রত্যাহার দাবি করেন ইমরান। ওদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি বলেছেন, ভারতের দখলদার বাহিনী বর্ণনার অযোগ্য অপরাধ চালিয়ে যাচ্ছে কাশ্মীরের জনগণ, বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে। এক্ষেত্রে তাদেরকে পুরোপুরি দায়মুক্তি দেয়া হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ