বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরীর সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর মজলিসে আমেলার (কার্যনির্বাহী পরিষদ) মাসিক সভা নগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

গতকাল (২৬ অক্টোবর) শনিবার পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নগর সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী’র পরিচালনায় সভায় মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতি মকবুল হোসাইন কাসেমী, মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা তাজুল ইসলাম আশরাফী, যুগ্মসাধারণ সম্পাদক মুফতি বশিরুল হাসান খাদিমানী, মাওলানা মাহবুবুল আলম, মুফতি গোলাম মাওলা, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, মুফতি মুহাম্মদ জাবের কাসেমী, প্রচার সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী, মাওলানা বুরহানুদ্দীন, মুফতি সাইফুদ্দিন ইউসুফ ফাহিম প্রমুখ।

সভায় জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর কমিটির গত মাসের সাংগঠনিক কার্যক্রমের বিশ্লেষণ ও পর্যালোচনা শেষে আগামী মাসের সাংগঠনিক কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

সভায় শীর্ষ নেতৃবৃন্দ সাংগঠনিক কাজে গতিশীলতা এবং শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। দলকে সফলতার পথে এগিয়ে নিতে মহানগর কমিটির প্রতিটি নেতাকর্মীকে আন্তরিকতা ও নিষ্ঠতার সাথে কাজ করার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

সভায় ভোলার বোরহানুদ্দীনে ইসলাম অবমাননার ঘটনায় তাওহিদী জনতার প্রতিবাদ সমাবেশে পুলিশী হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তি দাবী করা হয়। পাশাপাশি ধর্ম অবমাননার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে কঠোর আইন প্রণয়ন এবং আইনের যথাযথ প্রয়োগের দাবি জানানো হয়।

সভা শেষে ভোলার শহীদানদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ