শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন

দুদকের মামলায় শামীম-খালেদ রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতির মামলায় যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া (জি কে) শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়ার সাত দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৩ অক্টোবর এ দুই আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। শামীমের রিমান্ড আবেদন করেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন এবং খালেদের রিমান্ড আবেদন করেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

গত ২১ অক্টোবর জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে জি কে শামীম ও খালেদ ভুঁইয়ার বিরুদ্ধে পৃথক মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে এ মামলা করেন।

প্রায় ২৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে এসএম গোলাম কিবরিয়া শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে এ মামলা হয়।

এ মামলায় খালেদের বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার টাকা জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ থাকার অভিযোগ আনা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ