শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ওয়াকফ দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মুফতি গোলাম নবী আইসিউতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ্ আশরাফী
দেওবন্দ থেকে

দারুল উলুমে (ওয়াকফ) দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস এবং জামিয়া জিয়াউল উলুম পুঞ্জ এর শাইখুল হাদিস মুফতি গোলাম নবী কাশ্মীরী আশঙ্কাজনক অবস্থায় দিল্লির ডিওএন হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সুত্রে জানা যায়, দারুল উলুম দেওবন্দ (ওয়াকফ)এর সিনিয়র মুহাদ্দিস মুফতি গোলাম নবী কাশ্মীরী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগছিলেন। গতকাল হটাৎ তার অবস্থা আশংকাজনক হওয়ায় দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে গতকাল রাতে দরস শেষে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী তার সুস্থতা কামনায় দাওরায়ে হাদিসের ছাত্রদের নিয়ে বিশেষ মুনাজাত করেন।

পরিবারের পক্ষ থেকে তার অগণিত ছাত্র এবং শুভানুধ্যায়ীদের কাছে দু'য়ার আবেদন করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ