রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

ময়মনসিংহে শপিংমলে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের গাঙ্গিনারপাড় এলাকায় সূচনা সেন্টার পয়েন্ট নামে একটি শপিংমলের চতুর্থ তলায় আগুনে পুড়ে গেছে তিনটি দোকান।

রোববার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সূচনা সেন্টার পয়েন্টের ১০ তলা ভবনের চতুর্থ তলায় জয় গার্মেন্টস নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।

খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দ্বীন মনি শর্মা জানান, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এখনই তা বলা যাচ্ছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ