শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন সামরিক ঘাঁটিতে তিনটি মর্টারের গোলা আঘাত হেনেছে।

ইরাকের একটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, তাইজি সামরিক ঘাঁটির ভেতরে দুটি গোলা বিস্ফোরিত হয় এবং একটি গোলা ঘাঁটির বাইরে পড়ে্ ঘাঁটির বাইরে পড়া গোলাটি বিস্ফোরিত হয়নি।

মর্টার হামলায় মার্কিন সেনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সূত্র তা বিস্তারিত জানায়নি।
তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেনি।

ইরাকজুড়ে যখন সরকারবিরোধী বড় রকমের বিক্ষোভ হচ্ছে তখন মার্কিন ঘাঁটিতে মর্টার হামলার ঘটনা ঘটলো। বিক্ষোভ মোকাবেলার জন্য সরকার রাজধানী বাগদাদে গতকাল (সোমবার) কারফিউ জারি করেছে।

ইরাক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় মধ্যরাত থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে এবং পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত এ অবস্থা চলবে। সূত্র: পার্সটুডে

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ