শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুপার সাইক্লোন কিয়ার নিয়ে যখন তীব্র আতঙ্ক চলছে, তখন আরেকটি ঘূর্ণিঝড়ের খবর দিলো ভারতের আবহাওয়া বিভাগ। ক্রমশ শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে বুলবুল নামের এই সাইক্লোন (ঘূর্ণিঝড়)।

ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া অফিস তাদের পূর্বাভাসে জানিয়েছে, সাইক্লোন বুলবুলের ফলে আগামী কয়েকদিন বৃষ্টি থাকতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, যেভাবে সাইক্লোন বুলবুল এগিয়ে আসছে তাতে আগামী ৩ নভেম্বর মিয়ানমার উপকূল আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক এই মুহূর্তে ফিলিপাইনস উপকূলে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। আগামী ৩ নভেম্বর থাইল্যান্ডের উপকূলবর্তী সমুদ্র হয়ে সেটি মিয়ানমারের উপকূলে আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, আন্দামান সাগর হয়ে সেটি ভারতের উপকূলে আছড়ে পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী ৭ নভেম্বরের মধ্যে সেটি ভারতের উপকূলে আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। যার ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারি বৃষ্টিপাত হতে পারে। তবে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তেমন কোনো ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ