মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইকো-ইসলাম সেমিনার: পরিবেশ সুরক্ষায় মুসলিম তরুণদের এগিয়ে আসার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিবেশ সুরক্ষায় কিভাবে ইসলাম ভূমিকা রাখতে পারে এ নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আয়োজন করা হয়েছে এক সেমিনারের৷ ডয়চে ভেলে এবং ইন্দোনেশিয়ার সিভিল সোসাইটি সংগঠন ওয়াহিদ ফাউন্ডেশন যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে৷

ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই পরিবেশ সুরক্ষায় উদ্যোগী হতে মুসলিম বিশ্বের তরুণদের প্রতি আহ্বান এসেছে এ আন্তর্জাতিক সম্মেলন থেকে, যেখানে অন্যদের সঙ্গে ইসলামী চিন্তাবিদরাও ছিলেন।

পরিবেশ সুরক্ষায় কোরাআন ও হাদিসের নির্দেশনাকে বাস্তবে রূপ দেওয়ার পথ খুঁজতে এই সেমিনার সহায়ক হবে বলে আয়োজকরা আশা করছেন।

জাকার্তার ডাবলট্রি হোটেলে এই সম্মেলনে ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিলের (মজলিসে উলামা) পরিবেশ বিভাগের প্রধান হায়ু প্রাবোয়ো বলেন, “পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি মানুষ। তাই দায়িত্ব আমাদেরই। আমাদেরকেই পরিবেশ সংরক্ষণ করতে হবে।”

সম্মেলনে আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ক্লিনআপের প্রতিনিধি অগাস্টিনা ইসকান্দার, দ্যা নোবেল কমিউনিটি অব ইন্দোনেশিয়ার প্রতিনিধি সুপ্রিত সুহার্তো, পাকিস্তানের পরিবেশ আন্দোলনের কর্মী এবং সল্যুশন প্রোভাইডার আহমাদ সাব্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষক আবু সায়েম, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, ইন্দোনেশিয়ার নির্বাহী পরিচালক রিজাল মালিক।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ