মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইমরান খানের বাসভবনে নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপত্তা জোরদার করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বানি গালা আবাসিক ভবনে। সরকার বিরোধী আন্দোলনের ডাক দেওয়া দেশটির অন্যতম বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের হুমকির পর এই ব্যবস্থা নেওয়া হয়।

রবিবারের (৩ নভেম্বর) মধ্যে ইমরানকে স্বেচ্ছায় পদ ছাড়ার জন্য দুই দিনের (৪৮ ঘণ্টা) আল্টিমেটাম দিয়েছিলেন মাওলানা ফজলুর রহমান। পদত্যাগে বেঁধে দেয়া সময়সীমার মধ্যে ক্ষমতা থেকে সরে না গেলে বিক্ষোভকারীরা তাকে পাকড়াও করতে পারে বলে জমিয়ত নেতা মাওলানা ফজলুর রহমান হুমকি দিয়েছিলেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

যেকোনও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। রাজধানীর বাণিজ্যিক এলাকায় পাহারা দিতে অভিজাত বাহিনী ও আধাসামরিক বাহিনীকে ডাকা হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পার্লামেন্টের সামনে সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। স্পর্শকাতর জায়গাগুলোতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্যও আনা হয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলামের প্রধানের হুমকির পর প্রধানমন্ত্রীর বানি গালা বাসভবনের দিকের সড়কগুলোতে নিরাপত্তা বেড়া বসানো হয়েছে। তবে জনসমাবেশমুখী রাস্তাগুলো বন্ধ করা ছাড়া বাকিগুলো উন্মুক্ত রাখা হয়েছে।

এমনকি নিষিদ্ধ এলাকাগুলোও পুরোপুরি বন্ধ করা হয়নি বলে জানা গেছে। নাগরিকদের মুক্তভাবে চলাচলে সুপ্রিম কোর্টের নির্দেশনার পর কোনো মহাসড়ক কিংবা সংযোগ সড়ক বন্ধ করা হয়নি।

তবে নিরাপত্তা চৌকি ও গুরুত্বপূর্ণ ভেন্যুগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে দেখা গেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ