বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

রোববার বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে ড. আখতারুজ্জামান পুনর্নিয়োগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ড. শিরীন আখতার এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে ড. মুহা. সাদেকুল আরেফিন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

ড. মুহা. আখতারুজ্জামান আগামী চার বছর দায়িত্ব পালন করবেন। রোববার বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য পদে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারকে নিয়োগ দিয়েছে সরকার। গত জুন থেকে তিনি ভিসির চলতি দায়িত্ব পালন করে আসছিলেন। এর মাধ্যমে চবিতে প্রথমবারের মতো কোনো নারী উপাচার্য নিয়োগ পেলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন ড. মুহা. সাদেকুল আরেফিন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক। প্রজ্ঞাপন অনুযায়ী তিন উপাচার্যকেই চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ