শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা

ডিসিসি নির্বাচন নিয়ে ইসির বৈঠক আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে ডিসিসি নির্বাচন, চট্টগ্রাম সিটি ভোট ছাড়াও বেশ কয়েকটি এজেন্ডা রাখা হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বে বৈঠকটি নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কমিশন বৈঠকের এজেন্ডায় ডিসিসি ভোট রাখা হলেও তা মুলতবি করা হয়েছিল।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে অথবা ২০২০ সালের জানুয়ারির শুরু দিকে ডিসিসি নির্বাচনের প্রস্তুতি নেয়া হয়েছে। আর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য ২০২০ সালের মার্চের কথা ভাবা হচ্ছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, ২০১৫ সালের ২৮ এপ্রিল এই তিন সিটির নির্বাচন একযোগে সম্পন্ন করা হয়েছিল। সিটি করপোরেশন আইন অনুযায়ী, করপোরেশনের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরের পাঁচ বছর। আর ভোটের আয়োজন করতে হবে মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে। সে অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে, ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে। আর চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট।

এই হিসাবে ঢাকার দুই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হবে আসছে মধ্য নভেম্বরে। আর চট্টগ্রাম সিটি নির্বাচনের সময় গণনা শুরু হবে ২০২০ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এই তিন সিটি নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ