শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা

নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের জেরুসালেমের উত্তর-পশ্চিম এলাকায় এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ডেইলি সাবাহর বরাতে জানা যায়, আল-জাইম চেকপয়েন্টে নিরস্ত্র ওই ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করে ইসরায়েলি পুলিশ।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এক ফিলিস্তিনিকে চেকপয়েন্ট থেকে ফিরে যেতে বলা হয়। ওই তরুণ ফিরে গেলে পেছন দিকে তাকে গুলি করে হত্যা করা হয়।

ঘটনাটি দেড় বছর আগের বলে ধারণা করা হচ্ছে। তবে ভিডিওটি সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়।

টুইটারে এই ভিডিও দেখে নেটিজেনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। একজন লেখেন, ইসরায়েলি পুলিশ একজন ছেড়ে দিয়ে গুলি করল। এটি পুরোপুরি সন্ত্রাসবাদ ছাড়া আর কিছুই নয়।

https://twitter.com/i/status/1190933601031991296

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ