রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

পিরোজপুর উলামা পরিষদের নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুর উলামা পরিষদের নুতন কমিটি গঠিত হয়। মুফতী ওয়াহিদুল আলম সভাপতি ও সদস্য সচিব মুফতী আ. রহীম কাসেমী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

গতকাল রোববার অনুষ্ঠিত আহবায়ক কমিটির মিটিংয়ে এ কমিটি গঠিত হয়। কমিটির প্রথম মিটিং উত্তরার জামিয়া ইমাম বুখারীতে মুফতী ওয়াহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মিটিংয়ে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ও মানবসেবাকে মূল প্রতিপাদ্য বানিয়ে ইসলাম, দেশ ও জাতির খেদমাতে ব্যাপক আত্মনিয়োগের লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন পিরোজপুর উলামা পরিষদের আহবায়ক কমিটির বিগত ছয় মাসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সর্বসম্মতিক্রমে আহবায়ক মুফতী ওয়াহিদুল আলম সভাপতি ও সদস্য সচিব মুফতী আ. রহীম কাসেমী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে কোটা ভিত্তিক প্রতি উপজেলা থেকে কমপক্ষে একজন করে সহ-সভাপতি ও জয়েন্ট সেক্রেটারি রেখে অন্যান্য পদ সাংগঠনিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের দ্বারা পূরণ করে অচিরেই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

মিটিংয়ে ঢাকায় কর্মরত পিরোজপুরের বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যক উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। বৈঠকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের ভয়াবহতা, যৌতুকের কুফল, কুসংস্কার সহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করে আদর্শ সমাজ ও জাতি গঠনে কার্যকরী ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

এতিম অসহায় ও বিধবাদের সার্বিক সহযোগিতার জন্য বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নেওয়া হয়। জনগণের দোরগোড়ায় কোরআনী শিক্ষার আলো পৌঁছে দিয়ে দেশের জেলাগুলোর মধ্যে পিরোজপুরকে একটি রোল মডেল বানাতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

এছাড়া পিরোজপুরের আলেমদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সম্বলিত বুকলেট ও ডাটাবেজ তৈরিতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

মিটিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাও. রিয়াজুল ইসলাম মুনীর, মুফতী ইলিয়াস হোসাইন, মুফতী সাখাওয়াত হোসাইন, মাও. আতীকুর রহমান, মুফতী মুসলেহ উদ্দিন, মুফতী আবদুল্লাহ ফিরোজী (নাজিরপুর)।

মুফতী মিরাজুল ইসলাম, মাও. আজাদ হোসাইন (পিরোজপুর সদর), মাও. কবীর আহমাদ, মাও. ইমদাদুল্লাহ, হাফেজ মাও. যাকারিয়া, (ইন্দুরকানী), মুফতী ইমরান হোসাইন, মাও. আবু সাঈদ (নেছারাবাদ), মুফতী ইলিয়াস আহমাদ, হাফেজ মাও. আ. রহীম, মাও. আবুল হাসান প্রমুখ উলামায়ে কেরাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ